News71.com
 Bangladesh
 20 Feb 22, 09:38 PM
 154           
 0
 20 Feb 22, 09:38 PM

২১ ফেব্রুয়ারির নিরাপত্তায় র‌্যাবের ২৮২৬ সদস্য।।

২১ ফেব্রুয়ারির নিরাপত্তায় র‌্যাবের ২৮২৬ সদস্য।।

নিউজ ডেস্কঃ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এদিন দেশজুড়ে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন দুই হাজার ৮২৬ জন র‌্যাব সদস্য। সর্বমোট ৭০০টি টহল টিম সার্বক্ষণিক নির্ধারিত এলাকায় টহলরত থাকবে। র‌্যাব সদর দপ্তর জানায়, ২১ ফেব্রুয়ারি কেন্দ্রিক নিরাপত্তায় ঢাকায় টহল টিম থাকবে ৩২৩টি আর ঢাকার বাইরে থাকবে ৩৭৭টি। ঢাকায় এক হাজার ২২২ জন সদস্য ও ঢাকার বাইরে এক হাজার ৬০৪ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবেন।

সব মিলিয়ে দেশজুড়ে র‌্যাবের ৭০০টি টহল টিম ও দুই হাজার ৮২৬ জন র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র‌্যাবের ভিভিআইপি স্কর্ট ৩৬টি ও মোটরসাইকেল টহল টিম থাকবে ৫৬টি। র‌্যাবের স্থাপিত নিজস্ব কন্ট্রোলরুম থেকে ৫০টি সিসিটিভির মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারি করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন