News71.com
 Bangladesh
 20 Feb 22, 09:38 PM
 389           
 0
 20 Feb 22, 09:38 PM

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১।।

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১।।

নিউজ ডেস্কঃ  ফটিকছড়ি উপজেলার ভুজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মো. ছিদ্দিক মিয়া (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বাগানবাজারের ভুজপুরের দক্ষিণ পানুয়া এলাকার মৃত আমবর আলীর ছেলে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভুজপুর থানাধীন রামগড়-বারৈয়ারহাট সড়কের হেঁয়াকো কড়ই-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন বলেন, মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কড়ই-বাগান এলাকায় মো. ছিদ্দিক নামে একজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন