News71.com
 Bangladesh
 18 Feb 22, 12:46 AM
 137           
 0
 18 Feb 22, 12:46 AM

ওয়াসার পানির দাম কমাতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ।।

ওয়াসার পানির দাম কমাতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ।।

নিউজ ডেস্কঃ  রাজশাহীতে পানির দাম তিনগুণ বাড়িয়েছে ওয়াসা। এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর।  বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থেকে তারা এ প্রতিবাদ করেন। পরে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। 

তাদের এ দাবি অবিলম্বে না মানা হলে নগরবাসীকে সঙ্গে ওয়াসা ভবন ঘেরাও করার হুমকি দেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পরে জেলা প্রশাসক আব্দুল জলিলের মাধ্যমে রাজশাহী ওয়াসার পানির দাম তিনগুণ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের অবস্থানে ফিরিয়ে আনা, মহানগরীর ৩০টি ওয়ার্ডে গণশুনানি করে জনমতের ভিত্তিতে পানির দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও প্রণোদনা নিয়ে ওয়াসার সেবার মান উন্নয়নের উদ্যোগ অতি দ্রুত গ্রহণ করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। এর আগেও পানির বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছিল দলটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন