News71.com
 Bangladesh
 12 Feb 22, 10:50 PM
 217           
 0
 12 Feb 22, 10:50 PM

মেহেরপুরে বাসের পাতি ভেঙে গাছের সঙ্গে ধাক্কা॥ আহত ১৫

মেহেরপুরে বাসের পাতি ভেঙে গাছের সঙ্গে ধাক্কা॥ আহত ১৫

 

 

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পুঁড়াপাড়া নামক স্থানে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাসের পাতি ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতাল ও মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আল্লাহর দান (যশোর-ব-১১-০০০৪) বাসটি পুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনার শিকার হয়। আহতদের মধ্যে বাসচালক গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের ফোরকান আলী (৫৮), হাফিজুর রহমান (৫২) এবং গাংনী শহরের উত্তরপাড়া এলাকার চাউল ব্যবসায়ী আব্দুস সামাদকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন নাজমুল হোসেন, ফিরোজা খাতুন, রুস্তুম আলী, বাবর হোসেন, দিলারা খাতুনসহ বেশ কয়েকজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন