News71.com
 Bangladesh
 12 Feb 22, 09:33 PM
 158           
 0
 12 Feb 22, 09:33 PM

আইটি ট্রেনিং সেন্টার বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব দূর হবে॥ প্রতিমন্ত্রী পলক

আইটি ট্রেনিং সেন্টার বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব দূর হবে॥ প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ চাঁদপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব দূর হবে। আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেনো ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্কও স্থাপন করা হচ্ছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এই ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম। এছাড়াও প্রতিমন্ত্রী একই স্থানে আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের প্রতি ব্যাচের সর্বোচ্চ দুইজন ফ্রিল্যান্সারের মধ্যে ল্যাপটপ বিতরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন