News71.com
 Bangladesh
 11 Feb 22, 07:02 PM
 159           
 0
 11 Feb 22, 07:02 PM

খুলনায় করোনায় আরও ৪ জনের মৃত্যু॥

খুলনায় করোনায় আরও ৪ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪০ জনের। এর আগে গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিভাগে ৩৪০ জনের করোনা শনাক্ত ও তিনজনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন যশোরের অভয়নগরের হাসিনা (৬৩)।

এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৩৮ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেড জোনে ২০ জন, ইয়ালো জোনে ১৩ জন ও আইসিইউতে ৫ জন চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগের মধ্যে ঝিনাইদহে দুজন, খুলনা ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৪০ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এ জেলায় সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর খুলনায় ৩৮ জন ও সাতক্ষীরায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন