News71.com
 Bangladesh
 11 Feb 22, 07:01 PM
 159           
 0
 11 Feb 22, 07:01 PM

শিক্ষার্থীদের আমন্ত্রণেই সিলেটে এসেছি॥ শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

শিক্ষার্থীদের আমন্ত্রণেই সিলেটে এসেছি॥ শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আমন্ত্রণেই সিলেটে এসেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, সেখানে কিছু সমস্যা হয়েছে, তা সকলে মিলে সমাধান করবো। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম কেমন চলছে, সেগুলো দেখব। আর শাবিপ্রবির সৃষ্ট সমস্যা খুব বড় কিছু নয়, সকলের সহযোগিতা নিয়ে তা সমাধান করা হবে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিকের দিকে গেলে খুব শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রচার ও প্রসারে প্রতি খুবই আন্তরিক। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপযোগী পরিবেশে পড়ালেখা করুক, ভাল থাকুক, সেটা সরকার চায়। সিলেটে অবস্থানকালে শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন কাজসহ কয়েকটি বিষয়ে আলোকপাত করবেন ও ‍ঘুরে দেখবেন। উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন