News71.com
 Bangladesh
 11 Feb 22, 07:00 PM
 154           
 0
 11 Feb 22, 07:00 PM

বৈদেশিক নির্ভরতা কমে আসছে॥ পরিকল্পনামন্ত্রী

বৈদেশিক নির্ভরতা কমে আসছে॥ পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্কঃ দিন দিন বাংলাদেশ স্বনির্ভর হচ্ছে। কমে আসছে বৈদেশিক নির্ভরতা। এমনটাই মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিদ্ধেশ্বরী স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) বার্ষিক সম্মেলন-২০২২-এর উদ্বোধনী অধিবেশনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। অনেক উন্নয়ন হচ্ছে। বৈদেশিক নির্ভরতা কমিয়ে নিজেদের টাকায় পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

নাগরিকদের সমালোচনার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, 'যাদের সঙ্গে আমি কাজ করি, তারাও মনে করেন সমালোচনা করা সঠিক। সমালোচনা শুনে আমরা লাভবান হই, কিছু শিখতে পারি। সমালোচনাকে সব সময় সাধুবাদ জানাই। তবে সেটা সঠিক হতে হবে।' এ ছাড়াও সরকারি অর্থ, কাজ কিংবা সম্পদ যাতে কোনোভাবেই অপচয় না হয়, সেদিকে দৃষ্টি রাখার জন্য নাগরিকদের আহ্বান জানান মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন