News71.com
 Bangladesh
 11 Feb 22, 11:44 AM
 179           
 0
 11 Feb 22, 11:44 AM

নড়াইলে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ॥ গ্রেফতার ৪

নড়াইলে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ॥ গ্রেফতার ৪

নিউজ ডেস্কঃ নড়াইলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে নড়াইল শহরের ভওয়াখালী এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মেয়েটি নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার হওয়া চার যুবক হলেন- খুলনার তেরখাদা উপজেলার আকলে গ্রামের নাজিম বিশ্বাস (২০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামের আলী হোসেন (২০), নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের করমচন্দ্রপুর গ্রামের মো. কাদের (২০) ও নড়াইল শহরের ভওয়াখালী গ্রামের মো. রুবেল সরদার (১৯)। তারা সবাই ভওয়াখালী এলাকায় ভাড়া বাসায় থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন