News71.com
 Bangladesh
 11 Feb 22, 11:44 AM
 377           
 0
 11 Feb 22, 11:44 AM

শাবিপ্রবিতে আসছেন শিক্ষামন্ত্রী॥ মুখিয়ে রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে আসছেন শিক্ষামন্ত্রী॥ মুখিয়ে রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে শিক্ষামন্ত্রীকে স্বাগত জানিয়ে তার সঙ্গে আলোচনা করতে মুখিয়ে আছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা ১৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন। এ কালো দিবসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এই উপাচার্য তো মেনে নেয়নি। শিক্ষার্থীদের ওপর যে পুলিশী হামলার ঘটনার অবতারণা করেছেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তা নজিরবিহীন। হামলার পরপর গণমাধ্যমে এসে মিথ্যাচার করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে হল খালি করার নির্দেশ দেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল কুণ্ডু তার সমস্ত দেহে ৮৩টি ধাতব স্প্লিন্টার বহন করছেন। ঢাকায় তার চিকিৎসা চলছে এবং দীর্ঘ অপারেশনের পর দেশের খ্যাতনামা ডাক্তাররা তার একটা হাত থেকে কেবল ৪টি স্প্লিন্টার বের করে আনতে সক্ষম হয়েছেন। শিক্ষার্থীরা জানতে চায় সজলের মতো অমিতসম্ভাবনাময় জীবন এভাবে ধ্বংস করে দেওয়ার অধিকার ফরিদ উদ্দিন আহমেদকে কে দিয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের আরো বহু শিক্ষার্থী দেহে একাধিক স্প্লিন্টার বহন করে বেড়াচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন