News71.com
 Bangladesh
 11 Feb 22, 11:43 AM
 184           
 0
 11 Feb 22, 11:43 AM

হিলিতে ভারতীয় মদ জব্দ॥  

হিলিতে ভারতীয় মদ জব্দ॥   

নিউজ ডেস্কঃ হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই হিলি স্থলবন্দর শাখা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফকিরপাড়া ধরন্দা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পোঁটলা থেকে মদের বোতল উদ্ধার করে। পরে সেগুলো বিজিবির কাছে হস্তান্তর করে তারা। হিলি স্থলবন্দর এনএসআই শাখা সূত্রে জানা যায়, গোপনে সংবাদ ধরন্দা ফকিরপাড়া এলাকা দিয়ে এক যুবক মদ নিয়ে যাচ্ছে–এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে সঙ্গে নিয়ে অবস্থান নেন এনএসআই সদস্যরা। এ সময় বিজিবি ও এনএসআইয়ের উপস্থিতি টের পেয়ে পোঁটলা ফেলে সে পালিয়ে যায়। পরে ওই পোঁটলা থেকে ৩৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন