News71.com
 Bangladesh
 11 Feb 22, 11:43 AM
 136           
 0
 11 Feb 22, 11:43 AM

২০৩০ সালের মধ্যে ঢাকার ছয় রুটে চলবে মেট্রোরেল॥

২০৩০ সালের মধ্যে ঢাকার ছয় রুটে চলবে মেট্রোরেল॥

নিউজ ডেস্কঃ ২০৩০ সালের মধ্যেই রাজধানী ঢাকা ও এর আশপাশ মিলিয়ে ৬টি রুটে চলবে মেট্রোরেল। এরই মধ্যে লাইন সিক্সের আওতায় শেষের পথে উত্তরা থেকে মতিঝিল অংশের কাজ। এর পরেই লাইন এক ও পাঁচের কাজও শুরু হবে চলতি বছর। মাঠপর্যায়ে কাজ চলছে বাকিগুলোর। তবে তিরিশের আগে রাজধানীতে চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিতে ডিএমটিসিএলকে পরামর্শ বিশেষজ্ঞদের।

স্বপ্নের মেট্রোরেল এখন চোখের সামনে এক বাস্তবতা। লাইন সিক্সের আওতায় উত্তরা থেকে মতিঝিল অংশের ভায়াডাক্ট উঠে গেছে শতভাগ। চলতি বছরেই বাণিজ্যিক যাত্রা শুরু হবে উত্তরা থেকে আগারগাঁও। আসছে বছর বর্ধিত হবে মতিঝিলে। তবে ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লি. (ডিএমটিসিএল)-এর আওতায় ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ মিলিয়ে রয়েছে আরও পাঁচটি প্রকল্প। সবার আগে লাইন ছয়ে চলছে একেবারে শেষ ভাগের কাজ। সঙ্গে যুক্ত হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজও। উড়াল-পাতাল মিলিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর ও পূর্বাচল দুটি রুটে হবে লাইন ওয়ান, দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। শেষ হবে ২০২৬ সালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন