News71.com
 Bangladesh
 10 Feb 22, 10:03 PM
 174           
 0
 10 Feb 22, 10:03 PM

দু’পক্ষের সংঘর্ষ॥ পুরুষ শূন্য মাগুরার শ্রীপুর

দু’পক্ষের সংঘর্ষ॥ পুরুষ শূন্য মাগুরার শ্রীপুর

নিউজ ডেস্কঃ ‘বাড়িঘরে পুরুষ-ছেলে কেউ নেই। আমরা কয়েকজন মহিলা ছোট বাচ্চাকাচ্চা নিয়ে বাড়িতে পড়ে আছি। এমনভাবে ভাঙচুর করেছে, ঘরের বেড়া একেবারে আলগা করে ফেলিছে। মেয়ে-ছেলে নিয়ে এখন আমাগের কোনো নিরাপত্তা নেই।’ আতঙ্কের ছাপ মুখে নিয়ে কথাগুলো বলছিলেন ৭৫ বছর বয়সী সুফিয়া বেগম। সুফিয়া বেগম মাগুরার শ্রীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মৃত আবুল শেখের স্ত্রী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা চরগোলা পাড়া ও সাহেব পাড়া গ্রামে গিয়ে কোন পুরুষ লোকের দেখা মেলেনি। তবে পুরো এলাকা এখন পুলিশ পাহারা দিচ্ছে। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) মাগুরার শ্রীপুর উপজেলার চর গোয়াল পাড়া ও সাহেবপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সেখানে ৩৭টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের পর সুফিয়া বেগমের মতো অনেক নারী ও শিশু কন্যা এখন পুরুষ লোক ছাড়া বাড়িতে নিরাপত্তাহীনতার মধ্যে রাত্রিযাপন করছেন। পুরো গ্রামজুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাহেবপাড়া গ্রামের উজির শেখের স্ত্রী আমেনা বেগম বলেন, ‘আমার ঘরে কিছু নেই। সব ভেঙে চুরে ফেলেছে। বিটা ছেলে কেউ বাড়ি নেই। কোলের ছোট মনিডা নিয়ে ভয়তি ভয়তি বাড়ি আছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন