News71.com
 Bangladesh
 10 Feb 22, 09:26 PM
 224           
 0
 10 Feb 22, 09:26 PM

বাংলাদেশের বিদ্যুৎখাত উন্নয়নে ১৩ কোটি টাকা সহায়তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র॥

বাংলাদেশের বিদ্যুৎখাত উন্নয়নে ১৩ কোটি টাকা সহায়তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং আরও বেশি ব্যয় সাশ্রয়ী ও অভিঘাতসহনশীল করার লক্ষ্যে ১২ কোটি ৯০ লাখ টাকা (১.৫ মিলিয়ন ডলার) কারিগরি সহায়তা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পাওয়ার সেলকে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) এ সহায়তা দিয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানায়।

ইউএসটিডিএ’র ভারপ্রাপ্ত পরিচালক রাষ্ট্রদূত (অব.) ভিনাই থুম্মালাপাল্লি বলেন, ইউএসটিডিএ’র দিক থেকে এ অনুদান আমরা যে ধরনের জলবায়ু-স্মার্ট অবকাঠামো প্রকল্পগুলোকে সহায়তা করতে চাই তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এর মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড বা জ্বালানি ব্যবস্থাপনা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে। ফলে বৈদ্যুতিক গ্রিড আরও দক্ষ ও গতিশীল হবে এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলোর একত্রীকরণের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। ইউএসটিডিএ’র সহায়তা স্মার্ট গ্রিড প্রযুক্তি ব্যবহার করে আগামী ১০ বছরে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনার লক্ষ্যে বিনিয়োগ ও বাস্তবায়নের বিস্তারিত পথনির্দেশনা তৈরিতে সহায়তা করবে। ম্যাসাচুসেটসভিত্তিক বোস্টন কনসাল্টিং গ্রুপ এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন