News71.com
 Bangladesh
 10 Feb 22, 09:26 PM
 173           
 0
 10 Feb 22, 09:26 PM

টোকিওতে বাংলাদেশ–জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন॥  

টোকিওতে বাংলাদেশ–জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন॥   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত টোকিওর নিউ ওতানি হোটেলে সংবর্ধনা ও মধ্যাহ্নে ভোজের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জাপান সফরকালে এই হোটেলে অবস্থান করেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোন্ডা তারো। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের স্বাগত জানান। জাপানের মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, টোকিওর বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রধান, জাপানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জাপান প্রবাসী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন