News71.com
 Bangladesh
 10 Feb 22, 09:26 PM
 149           
 0
 10 Feb 22, 09:26 PM

আইনজীবী হওয়ার শর্টকাট কোন মেথড নেই॥ প্রধান বিচারপতি

আইনজীবী হওয়ার শর্টকাট কোন মেথড নেই॥ প্রধান বিচারপতি

নিউজ ডেস্কঃ আইনজীবীদের পড়াশোনা ও নৈতিকার ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আইনজীবী হওয়ার শর্টকাট কোনো মেথড নেই। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বইমেলা-২০২২’ উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, যখন কোরআন শরীফ নাজিল হয়। আল্লাহর বাণী, জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীজীর ওপর। প্রথম কথা যেটা ছিল সেটা হচ্ছে পড়, পড়, পড়। তিনবার পড় বলার পর রাসুল সা. বললেন- আমি তো পড়তে জানি না। তখন জিব্রাইল আ. তাকে চেপে ধরেন। যাই হোক পড় শব্দটা মানে কী। কিছু জানতে গেলে পড়তে হবে। আপতদৃষ্টিতে মনে হয় আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। আসলে কিছুই পড়িনি। যখন পড়তে থাকি তখন মনে হয় কত অজানা। আইনজীবীদের পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো আইনজীবী হওয়ার কোনো বিকল্প নেই পড়াশোনা ছাড়া। পড়তে হবে এবং পড়তে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন