News71.com
 Bangladesh
 10 Feb 22, 09:26 PM
 150           
 0
 10 Feb 22, 09:26 PM

দেশে করোনায় মৃত্যু সংখ্যা অনেক বাড়ল॥  

দেশে করোনায় মৃত্যু সংখ্যা অনেক বাড়ল॥   

নিউজ ডেস্কঃ সারাদেশে মহামারি করোনায় আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৭ হাজার ২৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। মোট সুস্থ ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন। সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪২ হাজার ৮৬৭ জনের। শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। এর আগে, বুধবার (৯ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে ৩৩ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ৮ হাজার ১৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন