News71.com
 Bangladesh
 10 Feb 22, 09:25 PM
 139           
 0
 10 Feb 22, 09:25 PM

ইভ্যালির সাত গাড়ি বিক্রি ২ কোটি সাড়ে ৯০ লাখে॥  

ইভ্যালির সাত গাড়ি বিক্রি ২ কোটি সাড়ে ৯০ লাখে॥   

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনা পরিষদ বোর্ড আয়োজিত নিলামে প্রতিষ্ঠানটির সাতটি গাড়ি বিক্রি হয়েছে ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম শেষে এ তথ্য জানান আদালত কর্তৃক নির্ধারিত ইভ্যালির পরিচালনা পরিষদ বোর্ডের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, নিলাম খুব সুন্দর হয়েছে। গাড়ির যে মূল্য পেয়েছি তাতে আমরা খুশি। আমরা নিলামে সাতটি গাড়ি ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি।

সাবেক বিচারপতি বলেন, নিলাম প্রক্রিয়া বানচাল করার জন্য কিছু সন্ত্রাসী গণ্ডগোল সৃষ্টি করবে বলে আশঙ্কা ছিল। তবে পুলিশ ও র‍্যাবের কড়া নিরাপত্তায় সেটি হয়নি। খুব সুন্দর ও প্রতিযোগিতামূলকভাবে নিলাম সম্পন্ন হয়েছে। যা মূল্য পেয়েছি তাতে আমরা খুশি। তিনি আরও বলেন, এ গাড়িগুলো আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারতাম, কিন্তু তা আমরা করিনি। আমরা শুরু থেকেই চেষ্টা করছি ইভ্যালির পুঁজি বাড়াতে। কারণ পুঁজি বাড়লে পাওনাদের ফেরত দিতে পারবো। আজকের গাড়ি বিক্রির টাকা ইভ্যালির অ্যাকাউন্টে যাবে। শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ইভ্যালির পাওনাদারদের সংখ্যা অনেক বেশি। তবে অডিট করার আগ পর্যন্ত আমরা সঠিক সংখ্যাটা বলতে পারছি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন