News71.com
 Bangladesh
 01 Feb 22, 06:49 PM
 214           
 0
 01 Feb 22, 06:49 PM

একসাথেই তিন গুণ হলো রাজশাহী ওয়াসার পানির দাম॥  

একসাথেই তিন গুণ হলো রাজশাহী ওয়াসার পানির দাম॥   

নিউজ ডেস্কঃ তিন গুণ বাড়লো রাজশাহী ওয়াসার পানির দাম। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে আবাসিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই পানির নতুন মূল্য কার্যকর করা হলো। চলতি বছরের জানুয়ারি মাসে পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল রাজশাহী ওয়াসা। কিন্তু এক লাফে তিন গুণ পানির দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর গত এক মাসেও এ নিয়ে কোনো প্রতিবাদ হয়নি রাজশাহীতে।

তাই বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছে ওয়াসা কর্তৃপক্ষ। রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ বলছে, পানির দাম তিন গুণ বাড়ানো হলেও তা উৎপাদন ব্যয়ের চেয়ে কম। বর্তমানে এক হাজার লিটার পানি উৎপাদনে তাদের খরচ হয় ৮ টাকা ৯০ পয়সা। আর তিন গুণ বাড়ানোর পরও আবাসিক এলাকার গ্রাহক পর্যায়ে পরিশোধ করতে হবে ৬ টাকা ৮১ পয়সা। তবে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য সমপরিমাণ পানির জন্য দিতে হবে ১৩ টাকা ৬২ পয়সা। যে কোনো প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবহারের জন্য এই দাম বেশি নয়। এর আগে রাজশাহীতে আবাসিক সংযোগে প্রতি ১ হাজার লিটার পানির দাম ধরা হতো ২ টাকা ২৭ পয়সা। এছাড়া বাণিজ্যিকে ছিল ৪ টাকা ৫৪ পয়সা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন