News71.com
 Bangladesh
 31 Jan 22, 07:21 PM
 189           
 0
 31 Jan 22, 07:21 PM

বিমানবন্দরে ইয়াবা গিলেও রক্ষা পেলেন না চেয়ারম্যান।।

বিমানবন্দরে ইয়াবা গিলেও রক্ষা পেলেন না চেয়ারম্যান।।

নিউজ ডেস্কঃ ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেও রক্ষা হয়নি ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ খানের। অবশেষ তাকে বিমানবন্দর কর্তৃপক্ষের দায়ের করা মামলায় জেলহাজতে যেতে হয়েছে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শামীম আহমেদ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আজ সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার। তিনি বলেন, বিমানবন্দর ব্যবস্থাপক গত রাতে একটি লিখিত অভিযোগসহ চেয়ারম্যান আবু সাঈদ খানকে থানা পুলিশে সোপার্দ করেন। সেই অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয় এবং মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন