News71.com
 Bangladesh
 31 Jan 22, 07:04 PM
 170           
 0
 31 Jan 22, 07:04 PM

তারেকের সংবাদ প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ॥ তথ্যমন্ত্রী

তারেকের সংবাদ প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিননপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খবর গণমাধ্যমে প্রচার করা হাইকোর্টের নির্দেশের বরখেলাপ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির করোনা প্রতিরোধ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গণমাধ্যমে দেখলাম রোববার (৩০ জানুয়ারি) বিএনপির একটি সভা হয়েছে। সেই সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেছে বিদেশে পলাতক আসামি তারেক রহমান। আমি গণমাধ্যমকে স্মরণ করিয় দিতে চাই হাইকোর্টের নির্দেশ আছে তারেক রহমানের কোনো সংবাদ গণমাধ্যমে প্রচার করতে পারবে না। এটা করা হাইকোর্টের নির্দেশের বরখেলাম। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা একজন দুর্নীতিবাজকে দলের নেতা বানিয়েছে। এটা করে বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন