News71.com
 Bangladesh
 31 Jan 22, 06:56 PM
 171           
 0
 31 Jan 22, 06:56 PM

হালদায় অভিযান॥ আড়াই হাজার মিটার জাল জব্দ

হালদায় অভিযান॥ আড়াই হাজার মিটার জাল জব্দ

নিউজ ডেস্কঃ ভোর থেকে হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম। সোমবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল পর্যন্ত বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর হাটহাজারীর মেখল ইউনিয়নের ছত্তারঘাট থেকে বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হালদার হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকা এসব জাল জব্দ করা হয়। অভিযানে আইডিএফ মৎস্য কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবীগণ অংশ নেন। ইউএনও শাহিদুল আলম বলেন, হালদা নদীর মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চালানো হবে। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন