
নিউজ ডেস্কঃ বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ক্যাপসিক্যামের (সবজি) কার্টনে তল্লাশি চালিয়ে বিপুল ভারতীয় শাড়ি থ্রি-পিস, সীসা (মাদক) ও ওষুধ জব্দ করেছে গোয়েন্দা সংস্থা। এসময় মিথ্যা ঘোষণায় আমদানির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে বেনাপোল বন্দরের মধ্যে ৩১ নম্বর শেড থেকে অবৈধভাবে আনা এসব পণ্য ও মাদক জব্দ করা হয়।
জানা যায়, আমদানিকৃত ক্যাপসিক্যামের চালানটির মধ্যে মিথ্যা ঘোষণা দিয়ে এসব পণ্য আমদানি করেছে যশোরের সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী যশোরের মুকুল নামে এক ব্যক্তি। এছাড়া এ পণ্যটি বেনাপোল বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট স্বদেশ ইন্টারন্যাশনাল। যেটির সত্ত্বাধিকারী বেনাপোলের সোলায়মান নামে এক ব্যক্তি।