News71.com
 Bangladesh
 21 Dec 21, 08:30 PM
 197           
 0
 21 Dec 21, 08:30 PM

কোরিয়া-বাংলাদেশের মধ্যে ১০০ মিলিয়ন ডলার ঋণ চুক্তি॥

কোরিয়া-বাংলাদেশের মধ্যে ১০০ মিলিয়ন ডলার ঋণ চুক্তি॥

নিউজ ডেস্কঃ মহামারি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করার জন্য অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়ের ঋণ দেওয়ার জন্য একটি ঋণ চুক্তি সই করেছে কোরিয়া ও বাংলাদেশ। ইডিসিএফ উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করার জন্য একটি কোরিয়ার উন্নয়ন অর্থায়ন কর্মসূচি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ঢাকার কোরিয়ার দূতাবাস এ তথ্য জানায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের নির্বাহী পরিচালক কিম তে সু নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে সই করেন। কোরিয়া এক্সিম ব্যাংক থেকে এ মাসের মধ্যেই অর্থ ছাড় দেওয়া হবে। ঋণের সুদের হার বার্ষিক ০.০৫ শতাংশ এবং ১৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ম্যাচুরিটি সময়কাল ৪০ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন