News71.com
 Bangladesh
 26 Oct 21, 09:59 PM
 211           
 0
 26 Oct 21, 09:59 PM

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ॥ গুলিবিদ্ধ ৫

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ॥ গুলিবিদ্ধ ৫

নিউজ ডেস্কঃ নরসিংদীর দূর্গম চরাঞ্চল আলোকবালিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থক শাহ আলম (৪৫) ও স্বতন্ত্র প্রার্থী ইউনয়িন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউল্লাহর সমর্থক কাইয়ূম মিয়া (৩০)। তারা দুই জনই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। এছাড়া গুলিবিদ্ধ ৫ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আগামী ইউপি নির্বাচনে সদর উপজেলার দুর্গম চারঞ্চল আলোকবালি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু।

একই সঙ্গে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আসাদউল্লাহ। তবে দলীয় মনোনয়ন পায় বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু। এ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। এরই মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন এড. আসাদউল্লাহ। সর্বশেষ দলীয় চাপে মঙ্গলবার বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন এড. আসাদুল্লাহ। এতে আসাদুল্লাহ সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছিল। অন্যদিকে মনোনয়ন প্রত্যাহারের খবরে দীপুর সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করেন। এসময় দীপু সমর্থকদের সঙ্গে এড.আসাদুল্লাহ সমর্থকদের কথাকাটাকাটি হয়। পরে উভয় সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন