News71.com
 Bangladesh
 26 Oct 21, 08:01 PM
 184           
 0
 26 Oct 21, 08:01 PM

১১ নভেম্বর থেকে শুরু ‘ডব্লিউসিআইটি ২০২১’ সম্মেলন॥

১১ নভেম্বর থেকে শুরু ‘ডব্লিউসিআইটি ২০২১’ সম্মেলন॥

নিউজ ডেস্কঃ আগামী ১১ থেকে ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’র (ডব্লিউসিআইটি) ২৫তম আসর। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনেও এ সম্মেলনে যুক্ত হওয়া যাবে। ‘ডব্লিউসিআইটি ২০২১’ সম্মেলনের সমান্তরালে একই সময়ে অনুষ্ঠিত হবে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও ‘ডিজিটাল সামিট ২০২১’। অনুষ্ঠানগুলো ভৌত ও ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) এর উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বেসিস, বাক্কো, ই-ক্যাব এবং আইএসপিএবি।

এ বিশ্ব সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মিট দ্য প্রেসে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব তথ্য জানান। তিনি জানান, চার দিনব্যাপী এ সম্মেলনে থাকছে মোট ২৩টি সেমিনার, মিনিস্টেরিয়াল কনফারেন্স, বিটুবি সেশন। অনলাইনে নিবন্ধিত হয়ে এ সেমিনারগুলোতে অংশ নেওয়া যাবে। ১১ নভেম্বর মিনিস্টেরিয়াল কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন