
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন দলের পূর্বঘোষিত শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালিয়েছে পুলিশ। মঙ্গলবার(২৬ অক্টোবর) বেলা দুইটার দিকে নয়াপল্টন অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে পূর্বঘোষিত শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালিয়েছে পুলিশ। এসময় পুলিশ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। এখনও বিভিন্ন স্থান থেকে আটকের খবর পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আটক নেতাকর্মী হলেন-মোঃ শাখাওয়াত হোসেন নান্নু -সাবেক সদস্য, কৃষকদল কেন্দ্রীয় আহবায়ক কমিটি; এ আর বি মামুন-সহ-সভাপতি, তাঁতী দল নারায়ণগঞ্জ জেলা শাখা; আবদুর রেজ্জাক-যুগ্ম সাধারণ সম্পাদক-তাঁতীদল-নারায়ণগঞ্জ জেলা শাখা; মোঃ ফরিদ - যুবদল নেতা কামরাঙ্গিরচর থানা; চায়না সুমন - যুবদল নেতা - নিউমার্কেট থানা; মোঃ জসিম - যুবদল নেতা- যাত্রাবাড়ী থানা; রেজাউল ইসলাম প্রিন্স - যুবদল নেতা, রমনা থানা; মোঃ সুমন- বিএনপি নেতা, ঢাকা মহানগর দক্ষিণ; মোঃ রাসেল - লালবাগ থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ; মোঃ রাকিব, বদরুল, জুয়েল, লালবাগ থানা বিএনপি, মোঃ শুক্কুর, শাহবাগ থানা বিএনপি নেতা; ঢাকা মহানগর দক্ষিণ; মোঃ মুতাছিন বিল্লাহ-ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোঃ জেহাদুল রঞ্জু- ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোঃ আবু সুফিয়ান - ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়; আবু হান্নান তালুকদার- ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়; জাসাস নেতা হাজী আবদুল কাইয়ুম, মোঃ জসিম উদ্দিন, ৬২ নং ওয়ার্ড বিএনপি নেতা; মোঃ তুহিন - ডেমরা থানা বিএনপি নেতা; রাকিব, রাসেল, সালাহউদ্দিন, মহিউদ্দিন, ইমরান গাজি; যুবদল নেতা ইউনুস; ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা রুস্তুম আলী; বাবুল আহমেদ মুন্না; শাহাদাৎ হোসেন; নাসির উদ্দিন বিপ্লব; বোরহান উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।