News71.com
 Bangladesh
 26 Oct 21, 08:00 PM
 168           
 0
 26 Oct 21, 08:00 PM

বাগেরহাটে জাল টাকাসহ আটক ১॥

বাগেরহাটে জাল টাকাসহ আটক ১॥

নিউজ ডেস্কঃ বাগেরহাটে সদর উপজেলায় জাল টাকাসহ জাল নোট তৈরি ও ক্রয়-বিক্রয় চক্রের সদস্য মো. ইব্রাহিম মোল্লা (২২) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ অক্টোবর) গভীর রাতে খানজাহান আলীর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মো. ইব্রাহিম মোল্লার কাছ থেকে ১০০টি ১ হাজার টাকার জাল নোট, ৩টি সীম কার্ড, ২টি মুঠোফোন ও নগদ ১ হাজার ৩০৫ টাকা জব্দ করে র‌্যাব-৬ এর সদস্যরা। আটক মো. ইব্রাহিম মোল্লা বাগেরহাট সদর উপজেলার কুলিয়াদাড় গ্রামের বিল্লাল মোল্লার ছেলে। আটক ইব্রাহীমের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বাগেরহাট মডেল থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন