News71.com
 Bangladesh
 25 Oct 21, 01:51 PM
 214           
 0
 25 Oct 21, 01:51 PM

রাজধানীতে নকল ওষুধ তৈরির দায়ে গ্রেফতার ১॥

রাজধানীতে নকল ওষুধ তৈরির দায়ে গ্রেফতার ১॥

নিউজ ডেস্কঃ অনুমোদনহীন নকল আয়ুর্বেদিক ঔষধ ও তৈরির সরঞ্জামাদিসহ মোহাম্মদ জহির (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগের কোতয়ালি জোনাল টিম। শনিবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিনারেল নকল ওষুধ, ২ হাজার ৫৫০ পিস ক্যাপসুল, ৫০ হাজার পিস খালি ক্যাপসুল সেল, ২৫০টি খালি কৌটা ও এক হাজার কাগজের লেভেল জব্দ করা হয়।

সোমবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগের কোতয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার জহির ড্রাগ ফেয়ার ফার্মাসিউটিক্যালের (ইউনানী) নামে লাইসেন্স নিয়ে ওষুধ প্রশাসনের অনুমোতি ছাড়াই নকল ও ক্ষতিকারক ওষুধ উৎপাদন করতো। দীর্ঘদিন ধরেই সে বিভিন্ন নকল ওষুধ বাজারজাত করে আসছিল। ডিবির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। সেই সঙ্গে তার কয়েকজন সহযোগীর তথ্যও আমরা পেয়েছি। অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন