News71.com
 Bangladesh
 24 Oct 21, 11:34 AM
 222           
 0
 24 Oct 21, 11:34 AM

হিন্দু সম্প্রদায়ের পাশে শামীম ওসমান॥

হিন্দু সম্প্রদায়ের পাশে শামীম ওসমান॥

নিউজ ডেস্কঃ রংপুর পীরগঞ্জের বড় করিমপুর মাঝিপাড়া হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িঁয়ে আবারও অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের নেতৃত্বে জেলার শীর্ষ ব্যবসায়ী ও হিন্দু ধর্মীয় নেতারা জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন। সাক্ষাতকালে তারা সম্প্রতি রংপুরের পীরগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর অনাকাঙ্খিত হামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলা শত শত বছর ধরেই অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে। রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ নারায়ণগঞ্জের নাম এলেই মনে পরে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক একেএম সামসুজ্জোহার নাম। তিনি বলেন, পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াঁনোর বিষয়টি নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান আমাকে আগেই বলেছিলেন। আজ সেখানকার ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতারা শামীম ওসমানের নেতৃত্বে যেভাবে এগিয়ে এসেছেন তা দেখে আমি বিমোহিত। এরই নাম বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন