News71.com
 Bangladesh
 23 Oct 21, 11:51 PM
 208           
 0
 23 Oct 21, 11:51 PM

ধর্মীয় উগ্রবাদের স্থান বাংলাদেশে হবে না॥ মাহাবুল আসন হানিফ

ধর্মীয় উগ্রবাদের স্থান বাংলাদেশে হবে না॥ মাহাবুল আসন হানিফ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, শান্তি, সম্প্রীতি এবং অগ্রগতি রক্ষায় যে যাত্রা সরকার শুরু করেছেন, তাকে বানচাল করার জন্য একটি অপশক্তি জেগে উঠেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। কোনো উগ্রবাদের স্থান বাংলাদেশে হবে না। শনিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরের কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রয়াত আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিমের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, এ পর্যন্ত যতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনার বিচার হবে। যদি সাধারণ আইনে না হয়, তাহলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অপকর্মকারীদের বিচার করা হবে। সকল ধর্মের মানুষের মধ্যে যে শঙ্কা ও ভীতি রয়েছে, সেটি দূর করতে চাই। উগ্রবাদের বিরুদ্ধে আমাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় আছি। কিন্তু কঠিন সময় অতিক্রম করছি। কারণ আমরা আত্মতুষ্টিতে ভোগে দলের অস্তিত্বের ভিত্তি দুর্বল করে ফেলছি। মনে রাখতে হবে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই আমরা কে বড় হব এই প্রতিযোগিতায় না নেমে নিজের অস্তিত্বের জায়গাটুকু সুদৃঢ় করতে হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, তারেক সোলেমানরা আওয়ামী লীগের জন্য সম্পদ। তাদেরকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। সব সময় তারা দলের দুঃসময়ে এগিয়ে এসেছেন। দলকে সংগঠিত করেছেন। যখনই আমরা আওয়ামী লীগের ক্রান্তিকাল দেখেছি সেলিম ভাইকে দলের জন্য জীবনবাজি রাখতে দেখেছি। দলের নেতা-কর্মীদের কল্যাণে নিজেকে সব সময় নিবেদিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন