News71.com
 Bangladesh
 23 Oct 21, 11:50 PM
 206           
 0
 23 Oct 21, 11:50 PM

এক অদৃশ্য শক্তি দেশটা চালাচ্ছে ॥ বিএনপি মহাসচিব ফখরুল

এক অদৃশ্য শক্তি দেশটা চালাচ্ছে ॥ বিএনপি মহাসচিব ফখরুল

নিউজ ডেস্কঃ এক ‘অদৃশ্য শক্তি’ দেশটা চালাচ্ছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতি মুহূর্তে আমাদের উপরে খবরদারি করা হচ্ছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত রাজনীতিক অলি আহাদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কিছুক্ষণ আগে আমি নিচে জাতীয় প্রেসক্লাবের লাউঞ্জে চা খাচ্ছিলাম। একজন সাংবাদিক, আওয়ামী ঘরানার—আজকে আওয়ামী ঘরানার সাংবাদিকদের একটা নির্বাচন হচ্ছে। তিনি বললেন, এই আমরা সবাই তো আওয়ামী ঘরানার। আমাদের কাছে ম্যাসেজ আসতে শুরু করেছে ‘অদৃশ্য জায়গা’ থেকে, অমুককে ভোট দিতে হবে, অমুককে ভোট দিতে হবে। এই অদৃশ্য শক্তির যারা আসলে এই দেশটাকে চালাচ্ছে; তাদের ক্ষমতা, তাদের যাওয়ার রাস্তা এত গভীরে চলে গেছে যে, তারা এ দেশের মানুষকে নিয়ন্ত্রণ করছে, এ দেশের সমাজকে নিয়ন্ত্রণ করছে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা গণতন্ত্রের লড়াইটা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন