News71.com
 Bangladesh
 23 Oct 21, 06:12 PM
 224           
 0
 23 Oct 21, 06:12 PM

ট্রাইব্যুনালে হবে সাম্প্রদায়িক হামলার বিচার॥ আইনমন্ত্রী

ট্রাইব্যুনালে হবে সাম্প্রদায়িক হামলার বিচার॥ আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ভিডিও দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ভিডিও এভিডেন্স গ্রহণ করার একটা ধারা আছে। সে ধারায় কোনো অসুবিধা হবে না। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে এবং বিচার হবে। তিনি বলেন, আমার যত দূর জানা আছে, নাসিরনগরের যে ঘটনা সেটার তদন্ত এখনও শেষ হয়নি। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আদালতের বিচারিক এখতিয়ার হয় না। আদালতের হয়তো অনেকগুলো ইন্টারিম অর্ডার দেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রতিবেদন না আসে আদালত কিন্তু বিচারিক কাজ শুরু করতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন