News71.com
 Bangladesh
 15 Oct 21, 09:24 AM
 168           
 0
 15 Oct 21, 09:24 AM

আনোয়ারায় ৬ লাখ টাকার জাল পোড়াল মৎস্য অধিদফতর॥  

আনোয়ারায় ৬ লাখ টাকার জাল পোড়াল মৎস্য অধিদফতর॥   

নিউজ ডেস্কঃ আনোয়ারায় অভিযান চালিয়ে ১৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য অধিদফতর। এসব জালের মূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। তিনি বলেন, বেশকিছু অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪-২৫ অক্টোবর। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, বেচাকেনা মৎস্য আইনে দণ্ডণীয় অপরাধ হলেও সাগরে মাছ ধরছে কিছু অসাধু জেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন