News71.com
 Bangladesh
 14 Oct 21, 03:37 PM
 152           
 0
 14 Oct 21, 03:37 PM

ইভ্যালি ইস্যুতে কমিটি গড়তে সাবেক ৩ সচিবের নাম দিলো বাণিজ্য মন্ত্রণালয়॥

ইভ্যালি ইস্যুতে কমিটি গড়তে সাবেক ৩ সচিবের নাম দিলো বাণিজ্য মন্ত্রণালয়॥

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দুই কর্ণধার কারাবন্দি থাকার প্রেক্ষাপটে নতুন একটি কমিটি গঠনে সাবেক তিন সচিবের নাম আদালতে দাখিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (১৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চে এ তিন জনের নাম দাখিল করেন। এ সময় আদালত বর্তমান সচিবদেরও নাম রাখার কথা বলে পরবর্তী তারিখে আদেশের জন্য রাখেন।

যে তিন জনের নাম দাখিল করা হয়েছে- তারা হলেন,ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান, ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারী। এ তিন জনের মধ্যে একজনের নাম কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারেন হাইকোর্ট। এর আগে,মঙ্গলবার (১২ অক্টোবর) একজন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত সচিব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও একজন আইনজীবীর সমন্বয়ে কমিটি গঠন করা অভিপ্রায় ব্যক্ত করেছিলেন হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন