News71.com
 Bangladesh
 14 Oct 21, 03:36 PM
 181           
 0
 14 Oct 21, 03:36 PM

দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল॥

দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল॥

নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বাজারদর নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৩ অক্টোবর) সকালে মিছিলটি মিরপুর-১ নম্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরীর কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, মু. আতাউর রহমান সরকার, ডা. মঈনুদ্দীন, ঢাকা মহানগরী উত্তরের শিবির সভাপতি জাহাঙ্গীর আলম ও পশ্চিম সভাপতি সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন