News71.com
 Bangladesh
 12 Oct 21, 09:48 AM
 190           
 0
 12 Oct 21, 09:48 AM

বাংলাদেশের রেল খাতে বিনিয়োগের আগ্রহ তুরস্কের॥

বাংলাদেশের রেল খাতে বিনিয়োগের আগ্রহ তুরস্কের॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রেল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে রেলভবনে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সাক্ষাৎ করেন। রোববার (১০ অক্টোবর) এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহ প্রকাশ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রেলপথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রী এ সময় তার বক্তব্যে বলেন, ‘রেল খাতে আমরা বিদেশি বিনিয়োগ খুঁজছি। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে এবং আগামীতে আরো অনেক প্রকল্প গ্রহণ করা হবে। রেল খাতের উন্নয়নে আমাদের একটি মহাপরিকল্পনা রয়েছে, সেটি ধরে ধরে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় বাংলাদেশের রেললাইন ছিল তিন হাজার কিলোমিটার আর বর্তমানে দুই হাজার ৮০০ কিলোমিটার হয়েছে। আমাদের রেলপথ যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। পশ্চিমে ব্রডগেজ আর পূর্বে মিটারগেজ। আমাদের বেশির ভাগ সিঙ্গেল লাইন। আমরা পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছি।’ রেলমন্ত্রী আরও উল্লেখ করেন, জনগণের চাহিদার কথা বিবেচনা করে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়। তখন থেকেই সরকার রেলখাতে বিনিয়োগ শুরু করে। বর্তমানে চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ, যমুনা নদীর ওপর আলাদা রেলসেতু নির্মাণ কাজ চলমান। ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন