News71.com
 Bangladesh
 12 Oct 21, 09:45 AM
 184           
 0
 12 Oct 21, 09:45 AM

আরেকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার সহযোগিতা চান প্রধানমন্ত্রী॥  

আরেকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার সহযোগিতা চান প্রধানমন্ত্রী॥   

নিউজ ডেস্কঃ দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ অক্টোবর) গণভবনে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ সৌজন্য সাক্ষাতে এলে রাশিয়ার কাছে এ সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, আমরা দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চাই। এ ব্যাপারে রাশিয়ার অব্যাহত সহযোগিতার প্রয়োজন।

রোববার (১০ অক্টোবর) পাবনার রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিপাত্র স্থাপন করা হয়েছে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে বাংলাদেশ। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম এ সহযোগিতা দিচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে সর্বাধিক গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী রোসাটম’র মহাপরিচালককে এ বিষয়ে স্থানীয় জনগণকে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান। আরএনপিপি’র নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন এবং তারা প্ল্যান্টের কাছাকাছি এলাকায় সামাজিক উন্নয়নেও কাজ করছেন বলে জানান রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন