News71.com
 Bangladesh
 12 Oct 21, 09:45 AM
 167           
 0
 12 Oct 21, 09:45 AM

নাট্যাঙ্গনে ইনামুল হক স্মরণীয় হয়ে থাকবেন॥ প্রধানমন্ত্রী

নাট্যাঙ্গনে ইনামুল হক স্মরণীয় হয়ে থাকবেন॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নাট্যাঙ্গনে ইনামুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার (১১ অক্টোবর) বিকেলে তিনি নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন