News71.com
 Bangladesh
 10 Oct 21, 09:43 PM
 194           
 0
 10 Oct 21, 09:43 PM

আমরা পারমাণবিক শক্তিধর দেশ হয়েছি॥ প্রধানমন্ত্রী

আমরা পারমাণবিক শক্তিধর দেশ হয়েছি॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্র পরমাণু চুল্লিপাত্র স্থাপনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণু শক্তির অংশ হিসেবে বাংলাদেশ আজকে জায়গা করে নিতে পেরেছে। রোববার (১০ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্র রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লিপাত্র স্থাপন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে, আমি বলবো সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম এবং সেটা শান্তির জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরমাণু শক্তি আমরা শান্তির জন্য ব্যবহার করছি। বঙ্গবন্ধুকন্যা বলেন, বাংলাদেশের জন্য আজকে এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ দিবস। আজকের দিনটি শুধু বাংলাদেশ নয়, আমার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনটি সত্যিই আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন। করোনার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সশরীরে উপস্থিত থাকতে না পারায় নিজের মনবেদনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে সশরীরে দেখতে যাবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন