News71.com
 Bangladesh
 10 Oct 21, 09:42 PM
 202           
 0
 10 Oct 21, 09:42 PM

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এসেছে॥ কৃষিমন্ত্রী

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এসেছে॥ কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমদানি করা পেঁয়াজ বাজারে আসার পর আগামী ৫ থেকে ২০ দিন পর দাম নিয়ন্ত্রণে আসবে। পেঁয়াজ পচনশীল ও মজুদ রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। রোববার (১০ অক্টোবর) সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) দুটি গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কৃষিপণ্য নিয়ে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যেতে হবে। আন্তর্জাতিক বাজারে যেতে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

গত এক বছরে আমাদের কৃষিপণ্য রপ্তানি অনেক বেড়েছে। তিনি বলেন, অ্যাক্রিডিয়েট ল্যাব, যান্ত্রিকরণ এবং আধুনিক কৃষির মাধ্যমে আমরা অবশ্যই আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানি করতে পারবো। কৃষিমন্ত্রী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কর্মশালার উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন