News71.com
 Bangladesh
 10 Oct 21, 09:42 PM
 176           
 0
 10 Oct 21, 09:42 PM

বাংলাদেশকে টিকা সহায়তা অব্যাহত রাখবে জাপান॥

বাংলাদেশকে টিকা সহায়তা অব্যাহত রাখবে জাপান॥

নিউজ ডেস্কঃ করোনা ভ্যকসিন দিতে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রোববার (১০ অক্টোবর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রতিশ্রুতি দেন জাপানের রাষ্ট্রদূত। ইতো নাওকি বলেন, করোনা মহামারিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ইতিবাচক গতিধারা সারা পৃথিবীতে বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী অবস্থান তুলে ধরেছে।

তিনি বলেন, আগামী বছরের শেষ নাগাদ ঢাকার অদূরে আড়াইহাজারে ‘জাপান অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের কাজ শেষ হলে জাপানী বিনিয়োগ উল্লেখজনক হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নের চলমান কার্যক্রম সম্পন্ন হলে, সার্বিকভাবে বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সক্ষম হবে। জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপানভিত্তিক মোটর কোম্পানি মিতসুবিশি সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে তাদের সম্ভ্যাবতা জরিপ কার্যক্রম সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে নিজেদের কারখানা স্থাপনে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন