News71.com
 Bangladesh
 10 Oct 21, 09:42 PM
 158           
 0
 10 Oct 21, 09:42 PM

নগর উন্নয়নে কাজ করবে নেদারল্যান্ডস॥ স্থানীয় সরকার মন্ত্রী

নগর উন্নয়নে কাজ করবে নেদারল্যান্ডস॥ স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলা করে টেকসই নগর উন্নয়নে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডস কাজ করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার (১০ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন সৌজন্য সাক্ষাৎ করে মন্ত্রীকে দেশটির আগ্রহের কথা জানান। তাজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নগরে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোকে মোকাবিলা করে কীভাবে টেকসই নগর উন্নয়ন করা যায়, তা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এছাড়া, ডেল্টা প্ল্যান নিয়ে আমাদের ভবিষ্যৎ করণীয়, খাদ্যপণ্যের প্রবাহ মূল্যায়নের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ এবং টেকসই খাদ্যপণ্যের প্রাপ্তি নিশ্চিত, ক্ষুদ্রাকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, খুলনা সিটি কর্পোরেশনে সুয়ারেজ সিস্টেম এবং শহরে জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করতেও দেশটি তাদের আগ্রহের কথা জানিছে।নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন