News71.com
 Bangladesh
 09 Oct 21, 07:12 PM
 221           
 0
 09 Oct 21, 07:12 PM

শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে সোনাহাট বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ॥

শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে সোনাহাট বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ॥

নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই চিঠিতে জানানো হয়, সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং এই স্থলবন্দরের উল্টো দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন