News71.com
 Bangladesh
 09 Oct 21, 06:17 PM
 208           
 0
 09 Oct 21, 06:17 PM

ভারত থেকে আজও দেশে ১০ লাখ টিকা আসবে॥

ভারত থেকে আজও দেশে ১০ লাখ টিকা আসবে॥

নিউজ ডেস্কঃ ভারতের সেরাম ইনস্টিটিউটের ১০ লাখ কোভিশিল্ড টিকা শনিবার (০৯ অক্টোবর) ঢাকায় আসছে। শনিবার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বেক্সিমকো মাধ্যমে কেনা এই ১০ লাখ টিকা শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় পৌঁছাবে। ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার মোট টিকা এসেছে ১ কোটি ৩ লাখ। এর মধ্যে ভারতের উপহারের টিকা ছিল ৩৩ লাখ। আর ভারত থেকে কেনা টিকা এসেছে ৭০ লাখ। চলতি বছর ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান আসে।

আর দ্বিতীয় দফায় ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসে। মোট ৭০ লাখ কেনা টিকার চালান এসেছে ভারত থেকে। এরপর ভারত থেকে কেনা টিকার চালান আর আসেনি। এদিকে ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা এসে ১২ লাখ টিকা উপহার দেন। আর তৃতীয় দফায় ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসে এক লাখ টিকা উপহার দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন