News71.com
 Bangladesh
 26 Aug 21, 10:25 PM
 207           
 0
 26 Aug 21, 10:25 PM

প্রতারনার পর ই-অরেঞ্জের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা॥

প্রতারনার পর ই-অরেঞ্জের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে অবস্থিত ই-অরেঞ্জ অনলাইন শপিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দারা। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) এই মামলা করা হয়েছে বলে ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা গেছে।অভিযানে দেখা যায়, ই-অরেঞ্জ অনলাইন প্লাটফর্মে বিভিন্ন পণ্য বিক্রয় করে। কিন্তু তাদের প্রাপ্ত কমিশনের ওপর যে ভ্যাট আসে, সেই টাকা যথাযথভাবে জমা করে না।

প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে মর্মে সুনির্দিষ্ট অভিযোগের ওপর ভিত্তি করে ৮ জুন ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সোনিয়া মেহজাবিনের সহযোগিতা করেন এবং তিনি প্রতিষ্ঠানটির ভ্যাট সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করেন। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে তল্লাশি করে হিসাব বিবরণী জব্দ করা হয়। অনুসন্ধানে দেখা যায় অনলাইন শপিং প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রয় তথ্য গোপন করেছে। এতে সরকারের ১৩ লাখ ১৬ হাজার ১৫৮ টাকা ভ্যাট ফাঁকি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন