News71.com
 Bangladesh
 22 Aug 21, 09:46 PM
 247           
 0
 22 Aug 21, 09:46 PM

ভূমি অফিসগুলোতে ঝটিকা পরিদর্শন বাড়ানো হবে॥ভূমিমন্ত্রী

ভূমি অফিসগুলোতে ঝটিকা পরিদর্শন বাড়ানো হবে॥ভূমিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী অভিযোগ প্রাপ্ত ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন বাড়ানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। একইসঙ্গে জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রোববার (২২ আগস্ট) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ভূমিমন্ত্রী। এসময় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত ভূমিসেবা গড়তে আমরা আরো কঠোর হবো। মন্ত্রণালয় পর্যায়ে এতো কার্যক্রম নেওয়ার পরও ভূমি সেবাগ্রহীতাদের থেকে প্রায়ই অভিযোগ আসছে, যা সত্যিই দুঃখজনক। দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বাস্তবায়ন করা সম্ভব হবে না। সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত ‘কাউন্সেলিং’ ও ‘রিফ্রেসার্স ট্রেনিং’ করানো হবে। ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। এছাড়া মাঠ পর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক (কালেক্টর) ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে অনুরোধ পত্র পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন