News71.com
 Bangladesh
 21 Aug 21, 10:32 PM
 253           
 0
 21 Aug 21, 10:32 PM

এমিকনের গোডাউনে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না॥ ফায়ার সার্ভিস কর্মকর্তা

এমিকনের গোডাউনে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না॥ ফায়ার সার্ভিস কর্মকর্তা

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের অনেক বেগ পেতে হয়েছে। ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) জিল্লুর রহমান। আজ শনিবার (২১ আগস্ট) বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জিল্লুর রহমান বলেন, মূলত এমিকন নামে এটি একটি প্রতিষ্ঠানের গোডাউনে এখানে ক্রেস্ট তৈরি করা হতো। গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে আমাদের সমস্যা হচ্ছে। এর ফলে প্রচুর পরিমাণে পানি দেওয়া হলেও দাহ্য পদার্থ থাকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে না। ভবনের ভেতরে আমাদের তিনটি টিম কাজ করে যাচ্ছে। আগুন আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায়, আবারও যেকোনো সময় আগুন বেড়ে যেতে পারে এই আশঙ্কা থেকে আমরা এখনো নিয়ন্ত্রণ দিচ্ছি না।


আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার পর তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার প্রকৃত কারণ জানা হবে বলেও উল্লেখ করেন জিল্লুর রহমান। ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিল্ডিং কোড অনুযায়ী আমরা এখনো ভবনটিতে অগ্নিনির্বাপণের দেখতে পাইনি। ভবনের নিজস্ব কোনো ফায়ারফাইটিং ব্যবস্থা ছিল না। তবে পাশের একটি ভবনে পানি যা ছিল, প্রথম আধাঘণ্টা সেই পানি দিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন