News71.com
 Bangladesh
 21 Aug 21, 10:30 PM
 642           
 0
 21 Aug 21, 10:30 PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৮ রোগী হাসপাতালে॥

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৮ রোগী হাসপাতালে॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৮৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭৮ জন। এর মধ্যে ঢাকাতেই ২৫৭ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ২১ জন। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১১৯ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ৭৫০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ছয় হাজার ৫০৯ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যুর হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন