
নিউজ ডেস্কঃ জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার আরও সাড়ে ছয় লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর সহকারী পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। শনিবার (২১ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান থেকে আসা টিকার চতুর্থ চালান গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে, শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার সাত লাখ ৮১ হাজার লাখ ডোজ টিকার চতুর্থ চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে আট নম্বর গেটে ইপিআই এর সহকারী পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম বলেন, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় আজ (২১ আগস্ট) সাত লাখ ৮১ হাজার লাখ ডোজ টিকার চতুর্থ চালান ঢাকায় এসেছে। আগামী সপ্তাহে আরও ছয় লাখ ৫০ হাজার ডোজের বেশি টিকা আসার কথা রয়েছে। এটি অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ।